বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার বন্ধ কলকারখানা চালুর আগে বাস্তবতা যাচাই জরুরি শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: সাবেক ডিআইজি জলিল মণ্ডল রাজসাক্ষী হতে চান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’ আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিহত লিমন–বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসিতে পিডিবির আবেদন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় ও সেরা ‘এডুকেশন হাব’ কান্ট্রি। সেই রিসোর্স আমাদের রয়েছে, সেই মেধা রয়েছে। আমাদের সে প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। শুধু এটাকে মেটারিঅ্যালাইজ (বাস্তবায়ন) করার জন্য সকলেই সকলের কথা শুনতে হবে।

মঙ্গলবার ‘বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাত, শিক্ষার্থীর ভবিষ্যৎ, নীতিগত সংস্কার ও জাতীয় উন্নয়নের দিকনির্দেশনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। রাজধানীর এক অভিজাত হোটেলের বলরুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

সব সময় তুলনামূলক সর্বোত্তমকে অনুকরণের প্রতি ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই যে আমার একটা শব্দ আছে না? নকল! আমি নকল করব তাদের– যারা ভালো করেছে। আমি কি দেখি নাই আমাদের মতো দেশ মালয়েশিয়া কীভাবে এই পর্যায়ে এসেছে? সেই নকল করব!’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category