বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার বন্ধ কলকারখানা চালুর আগে বাস্তবতা যাচাই জরুরি শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: সাবেক ডিআইজি জলিল মণ্ডল রাজসাক্ষী হতে চান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’ আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিহত লিমন–বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসিতে পিডিবির আবেদন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৭ জন মারা গেছে। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে ও বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৬৫৪ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category