বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার বন্ধ কলকারখানা চালুর আগে বাস্তবতা যাচাই জরুরি শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: সাবেক ডিআইজি জলিল মণ্ডল রাজসাক্ষী হতে চান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’ আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিহত লিমন–বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসিতে পিডিবির আবেদন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: সাবেক ডিআইজি জলিল মণ্ডল রাজসাক্ষী হতে চান

প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার পক্ষে এ আবেদন দাখিল করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে মামলার বিচার কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

একই দিন জলিল মণ্ডলের জামিন চেয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৩১ মার্চ রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনার জেলায়। তিনি একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category