৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৩০| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

রায়পুরার তরুণ সাংবাদিক আজিজুল ইসলামের জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 104 Time View

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী এম আজিজুল ইসলামের জন্মদিন আজ। অল্প বয়সেই তিনি সাংবাদিকতা অঙ্গনে নিজের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন দৈনিক আমার দেশ পত্রিকার রায়পুরা প্রতিনিধি হিসেবে। পাশাপাশি তিনি রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করছেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে।

সাংবাদিকতার প্রতি গভীর অনুরাগ থেকেই আজিজুল ইসলামের পথচলা। তিনি সবসময় মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহে সক্রিয় থাকেন এবং সাধারণ মানুষের সুখ–দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বস্তুনিষ্ঠভাবে। সত্য প্রকাশে তিনি নির্ভীক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা জানান, এম আজিজুল একজন পরিশ্রমী ও দায়িত্বশীল সংবাদকর্মী। তিনি সবসময় সাংবাদিকতার নীতি ও আদর্শে বিশ্বাসী। নিজের কর্মনিষ্ঠা ও বিনয়ী আচরণে অল্প সময়েই তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন।

তার জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব ও পাঠকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।

অনেকেই লিখেছেন- “সাংবাদিকতার প্রতি তোমার নিষ্ঠা ও ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দেয়। তোমার জীবন হোক আরও সাফল্যমণ্ডিত।”

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা এক বিবৃতিতে বলেন, “এম আজিজুল ইসলাম আমাদের সংগঠনের একজন উদ্যমী ও নিবেদিত সদস্য। তিনি দায়িত্ববোধ, সততা ও ইতিবাচক মনোভাব দিয়ে তরুণ সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

জন্মদিন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে এম আজিজুল ইসলাম বলেন, “আমি কৃতজ্ঞ সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা আমাকে ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়ে পাশে আছেন। সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এম আজিজুল ইসলামের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আগামীর সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category