ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনি-মুরাদে সেনিজের নতুন গান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

নাটক ‘থাকে তবুও ভালোবাসা’ কে ঘিরে একসঙ্গে কাজ করলেন গীতিকবি জনি হক ও সুরকার মুরাদ নূর। প্রথমবারের মতো এই জুটির সৃষ্ট গানে কণ্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল শিল্পী সেনিজ। নাটকটির জন্য নির্মিত গানটি ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে প্রশংসা কুড়িয়েছে।

গান প্রসঙ্গে জনি হক জানান, অল্প সময়ের মধ্যেই নাটকের গল্প মাথায় রেখে কথামালা সাজাতে হয়েছে। তিনি বলেন, মুরাদ নূর অসাধারণ সুর করেছেন, আর সেনিজ খুব যত্ন নিয়ে গেয়েছেন। পুরো টিমের জন্য শুভকামনা।

সুরকার মুরাদ নূরের ভাষ্য, নাটক বা সিনেমার গানে পরিচালকের ভাবনার বাইরে যাওয়ার সুযোগ কম থাকে। তাই পরিচালকের চাহিদাকে গুরুত্ব দিয়েই সুরারোপ করেছেন তিনি। জনি হকের লেখা ও সেনিজের গায়কী নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই সুরকার।

গানটি নিয়ে উচ্ছ্বসিত সেনিজ বলেন, জনি হক ও মুরাদ নূর- দুজনেই তার পছন্দের স্রষ্টা। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার জন্য বিশেষ। শিল্পীর বিশ্বাস, এটি তার গাওয়া অন্যতম সেরা গান হয়ে থাকবে।

নাটকটির পরিচালক এস এম সেলিম জানান, সীমিত সময় ও নানা সীমাবদ্ধতার মধ্যেও টিম প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছে। সমসাময়িক সামাজিক সমস্যা ও পারিবারিক গল্পভিত্তিক এই নাটক গানের মাধ্যমে নতুন প্রাণ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন এর জন্য নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। রচনায় রয়েছেন এম এস রানা। অভিনয়ে আছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, তারেক আজিজ নিশক, অরণ্য বিজয়, মোশারফ হোসেন, মনির হোসেন অনিক ও শিশুশিল্পী নাবিহা রানা। শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনি-মুরাদে সেনিজের নতুন গান

আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬