৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:২৯| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
  • 77 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

রায়পুরা পৌর এলাকার পশ্চিম পাড়া গ্রামে প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে রাস্তার জন্য নির্ধারিত জায়গা না ছেড়েই বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী প্রবাসী মিজান মিয়ার অভিযোগ, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে ঘর নির্মাণের সময় তার বড় ভাই সুরুজ মিয়ার সঙ্গে বাড়ির সামনের অংশ দিয়ে চলাচলের রাস্তা রাখার বিষয়ে একটি অলিখিত চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী রাস্তার জন্য জায়গা ছেড়ে দেওয়ার কথা থাকলেও বড় ভাই তা না মেনে জোরপূর্বক ওই জায়গায় বসতঘর নির্মাণ করেন।

এর ফলে মিজান মিয়া তার বাড়িতে যাতায়াতের কোনো নির্দিষ্ট রাস্তা না থাকায় প্রতিবেশী ও ভাই বিলালের জমির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী মিজান মিয়া।

এ বিষয়ে বিলাল মিয়া মুঠোফোনে জানান, একজন মানুষের নিজ বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তা পাওয়া তার মৌলিক অধিকার। বর্তমানে ছোট ভাই মিজান ও তার পরিবারের সদস্যরা রাস্তা না পেয়ে তার জমির ওপর দিয়েই চলাচল করছেন।

অভিযোগের বিষয়ে বড় ভাই সুরুজ মিয়া মুঠোফোনে বলেন, তাদের বাবা জীবদ্দশায় জমি ভাগ-বাটোয়ারা করে দিয়ে গেছেন। এ নিয়ে আদালতে একটি মামলা হয়েছে এবং আদালতের রায় তার পক্ষেই এসেছে বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category