ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার অমর একুশে বই মেলায় সম্মাননা স্বারক পেলেন কাজী লিলি

ইয়াজমিন লাক্সের উদ্বোধনী মঞ্চে বারিশা হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

রাজধানীর বনানী–১১ এলাকায় ২৭ ফেব্রুয়ারি কনকর্ড এমবি টাওয়ারের প্রথম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফ্যাশন ব্র্যান্ড ইয়াজমিন লাক্স। জমকালো আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে উপস্থিত ছিলেন বারিশা হক। ফিতা কাটা, কেক কাটা ও অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নতুন এই শোরুমে নারীদের জন্য রয়েছে শাড়ি, গাউন, লেহেঙ্গা, পার্টি আউটফিট, ককটেল আউটফিট, ফিউশন পোশাক, ইন্ডো–ওয়েস্টার্ন ও ব্রাইডাল কালেকশনসহ নানা ধরনের ফ্যাশন আইটেম। বিয়ে, রিসেপশন, গায়ে হলুদ কিংবা উৎসব—প্রতিটি আয়োজনকে মাথায় রেখেই সাজানো হয়েছে সংগ্রহ। পাশাপাশি পুরুষদের জন্য থাকছে কোটী, পাঞ্জাবি, এথনিক জ্যাকেট ও শেরওয়ানি, যা উৎসব ও বিশেষ দিনের জন্য উপযোগী।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং পোশাকের ডিজাইন, রঙের বৈচিত্র্য ও কাপড়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্যকে আধুনিক ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে মানসম্মত পোশাক উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, মান বজায় রেখে গ্রহণযোগ্য দামে ক্রেতাদের সেবা দেবেন।

ফ্যাশনপ্রেমীদের জন্য বনানীর এই নতুন ঠিকানাটি ইতোমধ্যেই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইয়াজমিন লাক্স খুব দ্রুতই রাজধানীর ফ্যাশন অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইয়াজমিন লাক্সের উদ্বোধনী মঞ্চে বারিশা হক

আপডেট সময় : ১১:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬