ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার অমর একুশে বই মেলায় সম্মাননা স্বারক পেলেন কাজী লিলি

নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী তিন ভাইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান। পরে রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলায় আসামিরা হলেন, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ার মেশিনঘর এলাকার ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০) ও রাফি উদ্দিন (৪৮)। এর মধ্যে আফিলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়ক সম্প্রসারণসহ বিভিন্ন ধরনের কাজ চলছে। সোমবার দুপুরে মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন সোহেল মিয়া নামের একজন লাইনম্যান। ওই সময় সোহেলকে হুমকি দিয়ে কাজে বাধা দেন আসামিরা। এ ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে যান প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী সাইফুর রহমান। সেখানে যাওয়ার পরই তাঁর গাড়িচালক বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান আসামিরা।
একপর্যায়ে আফিল উদ্দিন লোহার রড দিয়ে সাইফুরের মাথায় আঘাত করে হেলমেট ভেঙে ফেলেন। এ সময় তাঁকে বাঁচাতে গাড়িচালকসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে তাঁরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় মামলা হওয়ার পরই মাহমুদাবাদ এলাকা থেকে আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণে জমির টাকা পেয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু ওই জমিতে যেসব স্থাপনা ছিল, অবৈধ হওয়ায় এগুলোর টাকা তাঁরা পাননি। এ নিয়েই ক্ষোভ ছিল।

পল্লী বিদ্যুতের লাইনম্যান সোহেল মিয়া বলেন, আমি দুপুরে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি লাগানোর কাজ করছিলা। এসময় তিনজন লোক আমাদের সঙ্গে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে আমার গলায় দা ধরে তারা বলে, রাস্তা করার জন্য সরকার তাদের কাছ থেকে যে জমি নিয়েছে, এর মূল্য পায়নি। তাই সেখানে তারা আমাদের কোনো কাজ করতে দেবে না। কাজ করলে আমাদের মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয় তারা।’

আহত উপ সহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, এরআগে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানোর কারণেই ক্ষিপ্ত হয়ে তারা হামলা করে। হামলার পর আমরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।

ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ মো. মাহবুব-এ-এলাহী বলেন, গত ২০ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাহমুদাবাদ এলাকায় আসামিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন তাঁরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেলে আমাদের উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা চালানে হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমরা হামলার ভিডিও রেকর্ড পেয়েছি। সেখানে আসামিদের সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ রয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা

আপডেট সময় : ০৪:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬