৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩১| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফকে অবাঞ্ছিত ঘোষনা করে একই মঞ্চে ৬ মনোনয়ন প্রত্যাশী

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 249 Time View

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে তাকে দল থেকে মনোনয়ন না দিতে মনোনয়ন বোর্ডের নিকট আবেদন ও তাকে মৌখিক ভাবে অবাঞ্ছিত ঘোষনা করেছেন উপজেলা বিএনপি ও দলের আরও ৬ জন মনোনয়ন প্রত্যাশী।

শনিবার (১১ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টার ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

মঞ্চ থেকে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মনোনয়ন দেয় তাহলে রায়পুরাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কেন্দ্রীয় নেতাদের নিতে হবে। আশরাফ উদ্দিন মনোনয়ন পেয়ে গেছেন বলে এলাকায় প্রচার করছে। আওয়ামীলীগের সাথে গোপন আতাঁতের অভিযোগও আনা হয় এই নেতার বিরুদ্ধে।
এছাড়াও বক্তারা আরও বলেন, রায়পুরা থেকে যারা মনোনয়ন চাচ্ছে তারা প্রত্যেকেই বিগত সময়ে জেল, মামলা ও হামলার শিকার হয়েছেন অথচ আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একটি মামলাও নেই, তার রাজনৈতিক জীবনে এক মিনিটও জেল খাটেননি। তাই বক্তারা তাকে রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষনা করেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান।

বক্তারা যখন এসব বক্তব্য রাখছিলেন তখনই উপস্থিত নেতাকর্মীরা আশরাফ উদ্দিন বকুলের নাম উল্লেখ করে বারবার ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

মনোনয়ণ প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এম এন জামান, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ ও রায়পুরা পৌরসভার একাধিবারের সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতবৃৃন্দ। এসময় কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category