৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩৫| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

আসছে রুমি খানের নতুন গান, ‘কষ্টে আমার ভাইঙা যায়রে বুক’

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 203 Time View

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমি খান শীঘ্রই নিয়ে আসছেন তাঁর নতুন একক গান। গানটির শিরোনাম ‘কষ্টে আমার ভাইঙা যায়রে বুক’। গানটি সোমবার ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।

গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাব্বানী। সঙ্গীতায়োজনে রয়েছেন হাফিজ বাউলা। গায়ক রুমি খানের কণ্ঠের সঙ্গে এই দুই গুণী শিল্পীর কাজ ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি করেছে আলাদা উত্তেজনা।
গানটি প্রকাশিত হবে ‘Folk Bangla Entertainment’ নামের একটি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটির মাধ্যমে ইতিপূর্বে বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশিত হয়েছে।

গানের শিরোনামই বলে দিচ্ছে, এটি হবে হৃদয়ছোঁয়া কোনো গান। রুমি খানের নিজস্ব কণ্ঠের আবেদন ও সুরকার আহমেদ রাব্বানীর মর্মস্পর্শী সুর মিলিয়ে গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আশা করা যাচ্ছে।

রুমি খান জোনাকী টেলিভিশন-কে বলেন, ‘কষ্টে আমার ভাইঙা যায়রে বুক’। এই গানটির পেছনে রয়েছেন সুরকার আহমেদ রাব্বানী ভাই এবং সঙ্গীতায়োজনে রয়েছেন হাফিজ বাউলা ভাই। তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রতিভা না থাকলে এই গানটি এই রূপ পেত না। গানটির প্রতিটি শব্দ, প্রতিটি সুর দিয়েই আমি আপনাদের হৃদয়ে পৌঁছাতে চেয়েছি। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা আমি সর্বদাই পেয়ে এসেছি। এবারও আমি চাই, আপনারা এই গানটিকে আপনাদের মতো করে গ্রহণ করুন, আপনার হৃদয়ে ঠাই দিন। গানটি শুনবেন, আপনার মতামত আমাকে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এটি আমার জন্য অনেক বড় প্রেরণা হয়ে দাঁড়াবে।

সোমবার গানটি ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে বিনোদন জগতের অনেকেই মনে করছেন। রুমি খানের ভক্তরা ইতিমধ্যেই গানটি শোনার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category