সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

টাইব্রেকারে নরসিংদী সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলা

প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬

অজয় সাহা, রায়পুরা:

নরসিংদীর নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রায়পুরা উপজেলা দল। ফাইনাল খেলায় শক্তিশালী নরসিংদী সদর উপজেলাকে টাইব্রেকারে পরাজিত করে জেলার শ্রেষ্ঠ দলের মর্যাদা অর্জন করে রায়পুরা।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে রায়পুরা উপজেলার খেলোয়াড়রা।

রায়পুরার খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। বিজয়ের পর পুরো উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

চ্যাম্পিয়ন হওয়ায় রায়পুরা উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, রায়পুরার দামাল ছেলেরা বুক চিতিয়ে লড়ে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে জেলার জন্য গৌরব বয়ে এনেছে। খেলায় খেলোয়ারদের উৎসাহ ও সার্বিকভাবে সহযোগিতা করায় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ জনাকে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন।

“সবার আগে রায়পুরা” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ ও সমর্থকদের উচ্ছ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category