ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা ভাইরাল ক্লিপে অনুভব মাহবুবের চমক বিশ্বমঞ্চে হুমায়রার দীপ্তিময় পদচারণা নরসিংদীতে ২২ বছর পর ছাত্রদলের কমিটি গঠন, পদ বঞ্চিতদের সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ বৈশাখী উৎসবে বাস্তবতার গল্প নিয়ে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’ রাজধানীতে মামুনের ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করতে চান জাফরিন সাজ দক্ষতা, সৃজনশীলতা আর পরিশ্রমে নিজেকে আলাদা করেছেন জামির স্বপ্ন নরসিংদীতে গোসল না করায় ৭ বছরের শিশুকে বেত্রাঘাত, মাদ্রাসার শিক্ষক আটক অজানা রোগে নরসিংদীতে শতাধিক ছাগলের মৃত্যু, দিশেহারা খামারিরা

রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. দিদারুল ইসলাম দিদার। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা জাসাস-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

স্থানীয়ভাবে একজন সুনাগরিক, সৎ ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত দিদারুল ইসলাম দিদার জানান, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী। সততা, নিষ্ঠা ও নীতির ভিত্তিতে একটি মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার সৎ, সাহসী, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব। আমি বিশ্বাস করি, জনগণের পাশে থেকে তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা সম্ভব। সেই লক্ষ্যেই আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

দিদার আরও বলেন, তিনি নির্বাচিত হলে উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন।

তিনি বলেন, “জনসেবাই মানুষের উন্নতির মূল চাবিকাঠি। আমি চাই একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সেবামুখী রায়পুরা গড়ে তুলতে, যেখানে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও সেবা সহজেই পাবে।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দিদারুল ইসলাম দিদার রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রায়পুরা গঠনে ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা

আপডেট সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬