মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন নরসিংদীতে মেঘনায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ফুল দিয়ে মায়েদেরকে বিশ্ব মা দিবসে সম্মান প্রদর্শন টাইব্রেকারে নরসিংদী সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলা ফ্যাশন জগতে চমক দিতে চান সময় খান শোবিজে স্বপ্ন ছুঁতে এগিয়ে চলেছেন স্বর্ণা ১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন নাজমুন নাহার তোপের মুখে অভিনেতা দেব, ‘চোর-চোর’ স্লোগান

রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

রোববার (১১ মে ২০২৬) রায়পুরা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাহমুদাবাদ এলাকার লিজা জদ্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি চলাকালে বিকেল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক এলাকার আব্দুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

অপরদিকে, এসআই (নিঃ) মোহাম্মদ শফিউল্লাহ শিকদার বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ১১টার দিকে রতনপুর বাজার এলাকার ভাই ভাই গ্যারেজের সামনে থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আমলাপাড়া এলাকার আলামিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

এছাড়া, এসআই (নিঃ) দিবস কুমার মৃধা সঙ্গীয় ফোর্সসহ চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময় তার দখল থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category