লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) শহরের গ্রীন ভিউ রেস্টুরেন্টে নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে লাকসামের সকল নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
মিলনমেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা উম্মে হাবীবা বলেন, আজকের প্রোগ্রামটি ছিল সত্যিই অনুপ্রেরণাময়, প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া একটি আয়োজন। একসাথে এতগুলো স্বপ্নবাজ, সাহসী ও পরিশ্রমী নারীদের উপস্থিতি পুরো পরিবেশটাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলেছে। প্রতিটি আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন নতুন আইডিয়া আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আজ আবারও মনে হলো- একজন নারী শুধু নিজের স্বপ্নই নয়, চাইলে পুরো সমাজের পরিবর্তনের পথও তৈরি করতে পারেন। এমন সুন্দর, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ী আয়োজনের অংশ হতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে।
তিনি বলেন, আল্লাহ সকল নারী উদ্যোক্তার পরিশ্রম যেন কবুল করেন, তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় এবং সফলতার সর্বোচ্চ পর্যায়ে যেন পৌঁছে যায়। আর এখনো যারা নারী উদ্যোক্তা হয়েও নারী উদ্যোক্তা ফোরামের সাথে যুক্ত হতে পারেননি, তারা দ্রুত যোগাযোগ করার আহবান জানান তিনি।
তিনি বলেন, আসুন, আমরা সবাই একসাথে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলি। যেখানে সবাই একে অপরকে সহযোগিতা করে, অনুপ্রেরণা দেয় এবং ভালো কিছু করার পথে এগিয়ে যায়। এগিয়ে যাক নারী উদ্যোক্তা, এগিয়ে যাক আমাদের সমাজ।