মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন নরসিংদীতে মেঘনায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার লাকসামে নারী উদ্যোক্তাদের মিলনমেলা নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ফুল দিয়ে মায়েদেরকে বিশ্ব মা দিবসে সম্মান প্রদর্শন টাইব্রেকারে নরসিংদী সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলা ফ্যাশন জগতে চমক দিতে চান সময় খান শোবিজে স্বপ্ন ছুঁতে এগিয়ে চলেছেন স্বর্ণা ১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন নাজমুন নাহার তোপের মুখে অভিনেতা দেব, ‘চোর-চোর’ স্লোগান

নরসিংদীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

সারাদেশের ন্যয় নরসিংদীতেও পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত রায়পুরা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার রায়পুরা মডেল ফারিয়ার আয়োজনে বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়াও জেলার ৬ টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করে।

অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত পেশাজীবী, আমরা দালাল নয়। পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা চাই।”

মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুল মোমেন আজাদ, সাধারণ সম্পাদক জজ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ্ আহাম্মদ পলাশ, সদস্য রাকিব হাসান সুমন, মো ফারুক হাসান, মো হাবিবুর রহমান, দিলিপ সরকার, সুজন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত পেশাজীবী, আমরা দালাল নয়।” তাই কর্মক্ষেত্রে অপমান-হয়রানি বন্ধ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক সময় মাঠপর্যায়ে নানা ধরনের হয়রানি, অবমূল্যায়ন ও অনিরাপদ পরিস্থিতির মুখে পড়তে হয়। পেশাগত দায়িত্ব পালনে সম্মানজনক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা বলেন, চিকিৎসা ও ওষুধসেবার মধ্যে সমন্বয় তৈরিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভূমিকা রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে অযাচিত বাধা ও অসহযোগিতার কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category