মাহমুদাবাদ রাজিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৫:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি জিয়াউল হক সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী জান্নাতুল হক শাপলা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফাইজুর রহমান।
প্রধান শিক্ষক মো. ফারুক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মাঠ প্রাঙ্গণকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকা থেকে আগত এবং স্থানীয় সঙ্গীতশিল্পীরা উপস্থিত দর্শক-শ্রোতাদের মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলে।

















