ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু শিফা প্রপার্টিজের ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে লোকগানে সেরা নাসরিন আক্তার বিউটি রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা ভাইরাল ক্লিপে অনুভব মাহবুবের চমক বিশ্বমঞ্চে হুমায়রার দীপ্তিময় পদচারণা নরসিংদীতে ২২ বছর পর ছাত্রদলের কমিটি গঠন, পদ বঞ্চিতদের সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ বৈশাখী উৎসবে বাস্তবতার গল্প নিয়ে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’ রাজধানীতে মামুনের ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে লোকগানে সেরা নাসরিন আক্তার বিউটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মোস্তফা খান :

বাংলা লোকসংগীতের ধারায় আরেকটি উজ্জ্বল সংযোজন ঘটালেন লোকশিল্পী নাসরিন আক্তার বিউটি। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত সম্মাননা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫-এ তিনি লোকগানে সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই স্বীকৃতি এসেছে লালন সাঁই-এর দর্শনভিত্তিক জনপ্রিয় গান “চার চাঁদে দিচ্ছে ঝলক” পরিবেশনের জন্য, যা শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটি তার “লালন কন্যা” শীর্ষক অ্যালবাম থেকে নেওয়া, যেখানে তিনি লালনের ভাবধারাকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরেছেন। সংগীতপ্রেমীদের মতে, তার কণ্ঠে গ্রামীণ আবেগ, আধ্যাত্মিকতা ও মাটির ঘ্রাণ একসঙ্গে মিশে গেছে- যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

এই অর্জন প্রসঙ্গে নাছরিন আক্তার বিউটি বলেন, কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দ ও অনুপ্রেরণার। তিনি দ্বিতীয়বারের মতো এই সম্মান পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তার এই সাফল্যের পেছনে শ্রোতা-দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন নাসরিন আক্তার বিউটি। তার এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলা লোকসংগীতের জন্যও এক গর্বের বিষয়। ভবিষ্যতেও তিনি তার সংগীতযাত্রা অব্যাহত রাখবেন এবং দেশের লোকগানকে বিশ্বদরবারে তুলে ধরবেন-এমন প্রত্যাশা ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে লোকগানে সেরা নাসরিন আক্তার বিউটি

আপডেট সময় : ১২:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬