নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল মাস্টারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান
- আপডেট সময় : ০৬:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় দুলালপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম মোল্লা।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেদ, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক অধ্যাপক এ.কে.এম মোজাম্মেল হক মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান খান সুজন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিকন, সদস্য টুটুল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতাহার আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ইলিয়াস খোকনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।














