৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:০৪| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

বিএনপিতে কোনো চাঁদাবাজ-ছিনতাইকারীর স্থান নেই : কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 382 Time View

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক সংগঠন। এখানে কোনো ছিনতাইকারী, চাঁদাবাজ বা খুনির আশ্রয়-প্রশ্রয়ের সুযোগ নেই। বিএনপি ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের দল।”

তিনি আরও বলেন, “দল বড় হলে মনোনয়নের প্রতিযোগিতা থাকবেই, কিন্তু ব্যক্তিগত প্রতিহিংসার কোনো স্থান বিএনপিতে নেই। আগামী জাতীয় নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে অনুষ্ঠিত তারেক রহমান প্রণীত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “৩১ দফা হচ্ছে একটি যুগোপযোগী কর্মপরিকল্পনা, যা বাস্তবায়িত হলে দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।” তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতিটি দফা গভীরভাবে অধ্যয়ন করে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরার আহ্বান জানান এবং ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category