ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় আশরাফ উদ্দিন বকুলের নাম, রায়পুরায় উচ্ছ্বাস ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় প্রাণবন্ত সন্ধ্যা ভালোবাসার গল্পে প্রিয়া অনন্যা, আসছে ‘বুক চিড়ে দেখো’ ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদে পর্দায় আসছে ইরা তালুকদারের নতুন সিনেমা ‘ভালোবাসি তোমায়’ দিয়া স্মরণে মানবিক উদ্যোগ কোরআন বিতরণ ও নারী উদ্যোক্তাদের সম্মাননা কাজে সততা ও নিষ্ঠা থাকলে অনেক দূর যাওয়া যায় : রাবিয়া জাহান পারি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। ঈদের দিন রাত নয়টা পঁচিশ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে এবারই প্রথম জুটি বেঁধে উপস্থাপনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া এবং নাবিলা ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মুকিত বললেন, এ অনুষ্ঠানটিতে গতানুগতিক ধারায় উপস্থাপনা করিনি। মজা করে সঞ্চালনা করেছি। নাবিলাও ছিলো দূর্দান্ত। উপস্থিত প্রায় সবাই প্রশংসা করেছে। এবারই প্রথম প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটো ব্যান্ড স্পার্ক আর রুটস একসাথে গান করেছে এ আয়োজনে।পাশাপাশি ‘স্পার্ক’ আর ‘রুটস’ ব্যান্ড সদস্যরা একটা চমৎকার ঈদ আড্ডাও দেন।

অনুষ্ঠানে আরও রয়েছে টক শো, কৌতুক, নৃত্য, ভাটিয়ালি, ভাওয়াইয়া ও বাউল সঙ্গীত। ছোট একটি নাটিকা ও টক শোতে অংশগ্রহণ করেন সিয়াম নাসির, মো মো মুর্শেদ ও রুবেল। সবমিলিয়ে জমজমাট একটি আয়োজন হয়েছে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির।

মুকিতের সঞ্চালনার অভিজ্ঞতা পুরনো। সে কথা জানিয়ে তিনি বললেন, আমি এর আগে ২০২৪ সালে ‘ঈদ আনন্দ’ সঞ্চালনা করেছি। এর আগে একুশে টিভিতে ‘ভুল’ শীর্ষক একটি ঈদের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। অতিথি হয়েছিলেন ফাহমিদা নবী ও সুইটি। সেখানে গান গাইতে গিয়ে ভুল করেছিলেন ফাহমিদা নবী।

প্রসঙ্গত, ঈদ উৎসবে মুকিত জাকারিয়া ইতোমধ্যে চারটি একক নাটক ও দুটো ৭ পর্বের ধারাবাহিকের শ্যুটিং শেষ করেছেন। দুটো ধারাবাহিক পরিচালনা করেছেন হিমু আকরাম ও মাইদুল রাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা

আপডেট সময় : ০৬:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬