ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৩১ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীর শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।

তিনি বলেন, শীতকালীন পিঠা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়ায়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিবপুর গ্রুপের এডমিন ও সমাজসেবক টুটুল রহমান এবং হাবিবুল্লাহ বেলালী।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রাশেদুল আহসান আরমান।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে গ্রামীণ ঐতিহ্য ও শীতকালীন সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬