ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ বছর পর রায়পুরা আসন পুনরুদ্ধার করল বিএনপি ধানের শীষের নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জনপ্রিয় শিল্পীরা শাকিবের নায়িকা হচ্ছেন তানজিয়া মিথিলা দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা বাংলাদেশি ফ্যাশনে কাশ্মীরি মডেলের পদচারণা নির্বাচনী মাঠে সাংস্কৃতিক প্রচারণায় বিএনপি; নেতৃত্বে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী ও রাজ ফরহাদ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ রায়পুরায় ধানের শীষের পক্ষে ওলামা দল, জমিয়ত ও হেফাজতের মিছিল ও পথসভা শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

বিজয়ী আশরাফ উদ্দিন বকুলের ঐতিহাসিক জয়

৩০ বছর পর রায়পুরা আসন পুনরুদ্ধার করল বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. মোস্তফা খান, নরসিংদী :

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে তিন দশক পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনেছে বিএনপি। আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী আধিপত্য ভেঙে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশদলীয় জোটের প্রার্থী তাজুল ইসলাম (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। ফলে বকুল ৯১ হাজার ৮৩০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) পেয়েছেন ৩২ হাজার ৫৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন (মাইক) পেয়েছেন ১৯ হাজার ৭৬৩ ভোট, এবং জামাল আহমেদ চৌধুরী (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

অন্যদিকে, ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি) পেয়েছেন ২ হাজার ৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল) পেয়েছেন ১ হাজার ৬৭ ভোট, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) পেয়েছেন ৪৯৪ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী সোলাইমান খন্দকার (হাঁস) পেয়েছেন ২৯৯ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, আসনের ১৬৭টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৮ হাজার ১৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৫০ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬০টি, বাতিল হয়েছে ৫ হাজার ৮০৪টি ভোট।

উল্লেখ্য, রায়পুরা আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির আবদুল আলী মৃধা এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা প্রায় ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজু এ আসনটি ধরে রেখেছিলেন। দীর্ঘ বিরতির পর এই বিজয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়ী আশরাফ উদ্দিন বকুলের ঐতিহাসিক জয়

৩০ বছর পর রায়পুরা আসন পুনরুদ্ধার করল বিএনপি

আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬