৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৩৮| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

যে তরুণ স্বপ্ন দেখতেন পরিবর্তনের, গুলির ক্ষতই কাড়ল প্রাণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 70 Time View

আলোিকিত খবর ডেস্ক নিউজ:

রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করা হয়েছে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে হঠাৎ একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ হয় তার লড়াই।

এই তরুণ রাজনৈতিক সংগঠকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইনকিলাব মঞ্চসহ দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক আর শূন্যতার বেদনাময় বার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category