ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল মাস্টারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫ রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু শিফা প্রপার্টিজের ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে লোকগানে সেরা নাসরিন আক্তার বিউটি রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা ভাইরাল ক্লিপে অনুভব মাহবুবের চমক বিশ্বমঞ্চে হুমায়রার দীপ্তিময় পদচারণা নরসিংদীতে ২২ বছর পর ছাত্রদলের কমিটি গঠন, পদ বঞ্চিতদের সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে একটি কুলখানি অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভগিরথপুরসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে সমবেত হন।

জুমার নামাজের পর বিদ্যালয়ের গেট খুলে দিলে হুড়োহুড়ি করে মানুষ মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি ও পদদলনের ঘটনা ঘটে, এতে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জানান, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁর জানা ছিল না।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, এ ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬