ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর সাংবাদিক নাজমুল হাসান মোল্লার ৩৭তম জন্মদিন আজ নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়ূরপঙ্খী আয়োজনে সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয় খান নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল মাস্টারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫ রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু শিফা প্রপার্টিজের ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে লোকগানে সেরা নাসরিন আক্তার বিউটি রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা

ময়ূরপঙ্খী আয়োজনে সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয় খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি:

রাজধানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠান।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর. এস ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক হৃদয় খান। সামাজিক ও মিডিয়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ডে ভূষিত হন। তার এই অর্জন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইভেন্ট অর্গানাইজার রুহিত সুমন। তিনি জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করতেই এই আয়োজন, যেখানে ব্যবসা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যমসহ নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রেজবুদ্দৌলা চৌধুরী, রিফাত মাহবুব সাকিব, জেমস গোমেজ, শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও সম্মাননা পান দেশের ক্রীড়া, মিডিয়া ও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ, যাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সালমা খাতুন, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলাসহ আরও অনেকে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নাচ-গান, কেক কাটাসহ বর্ণিল আয়োজন। তবে সবকিছুর মাঝে সাংবাদিক হৃদয় খান-এর সম্মাননা প্রাপ্তি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যা তার পেশাগত সাফল্য ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়ূরপঙ্খী আয়োজনে সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয় খান

আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬