৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৩৬| শীতকাল|
শিরোনাম :
বৃদ্ধাঙ্গুলি তুলে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার ইঙ্গিত: ‘আপনাদের এমনই দেখায়’ ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা কুলিয়ারচরের লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন কুলিয়ারচরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের দাফন সম্পন্ন নরসিংদী-৫ রায়পুরা আসনে বৈধ মনোনয়ন ৯টি, বাতিল ২টি রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন নরসিংদীর পাঁচটি আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৪৬ জনের মনোনয়ন ফরম জমা নরসিংদী-৫ রায়পুরায় মনোনয়নপত্র দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন রায়পুরায় প্রবাসী ছোট ভাইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করে রাস্তার জায়গা দখলের অভিযোগ

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 234 Time View

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক। স্থানীয় পর্যায়ে তিনি সৎ ও পরীক্ষিত নেতা হিসেবে সুপরিচিত।

মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বকুল বলেন, “রায়পুরার জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।”

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় বাজার ও ইউনিয়ন পর্যায়ে মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের প্রার্থীতা ঘোষণার ফলে নরসিংদী-৫ আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category