ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর সাংবাদিক নাজমুল হাসান মোল্লার ৩৭তম জন্মদিন আজ নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়ূরপঙ্খী আয়োজনে সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয় খান নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল মাস্টারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫ রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু শিফা প্রপার্টিজের ‘দ্যা গ্র্যান্ড ক্রাউন’ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে লোকগানে সেরা নাসরিন আক্তার বিউটি রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দিদারের প্রার্থীতা ঘোষণা

ঈদ ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৫০ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদকে সামনে রেখে আভিজাত্য, সৃজনশীলতা আর লাইফস্টাইল ভাবনার সমন্বয়ে আয়োজন করা হয় Eid Lifestyle Fashion Runway। ফ্যাশনপ্রেমীদের জন্য এটি ছিল রঙিন, প্রাণবন্ত এক সন্ধ্যা যেখানে উৎসবের আমেজ মিশেছে আধুনিক স্টাইলের উপস্থাপনায়।

আয়োজনটি উপস্থাপন করে BK Corporate Solution; পাওয়ার্ড বাই ছিল Karotoa Green এবং কো-পাওয়ার্ড বাই Korean Mart Bangladesh। পুরো শো পরিচালনা করেন পরিচালক সুমন হোসেন। তার পরিকল্পনা ও নির্দেশনায় মঞ্চে সাজানো হয় ১৪টি আলাদা রানওয়ে সেগমেন্ট, যেখানে দেশের পরিচিত ও সম্ভাবনাময় ফ্যাশন ব্র্যান্ডগুলো তুলে ধরে তাদের বিশেষ ঈদ কালেকশন।

রানওয়েতে অংশ নেওয়া প্রতিটি ব্র্যান্ডই কাট, নকশা, কারুকাজ ও রঙের ব্যবহারে নিজস্ব স্বকীয়তা দেখিয়েছে। ঐতিহ্যবাহী পোশাক থেকে সমসাময়িক ফিউশন—সব মিলিয়ে ঈদের ফ্যাশনকে দেখা গেছে নতুন দৃষ্টিতে। জুয়েলারি পার্টনার Dazzel by Sonia-এর অলংকার প্রতিটি লুকে যোগ করে বাড়তি সৌন্দর্য।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বুশরা কবির ও ইমতু রাতিশ। তাদের প্রাণবন্ত সঞ্চালনায় দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। শো-স্টপার হিসেবে তারকাদের উপস্থিতি রানওয়েতে এনে দেয় আলাদা আকর্ষণ, যা দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড প্রদান করা হয় ফ্যাশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে অবদান রাখা ব্যক্তিদের। কোরিওগ্রাফিতে ছিলেন সাইয়েদ রুমা ও আশিকুর রহমান পনি, আর স্টাইলিং টিম শোর প্রতিটি উপস্থাপনাকে করে তোলে পরিপাটি ও নজরকাড়া।
Creative Digital IT-এর সহযোগিতায় আয়োজিত এই ইভেন্টটি ছিল Bangladesh Fashion Runway Week-এর একটি অ্যাসোসিয়েটেড আয়োজন, যার মিডিয়া পার্টনার ছিল Media Cast 24।

সব মিলিয়ে, Eid Lifestyle Fashion Runway শুধু একটি ফ্যাশন শো নয়; এটি ছিল উৎসবকে ঘিরে স্টাইল, সংস্কৃতি ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন, যেখানে ফুটে উঠেছে সমকালীন বাংলাদেশি ফ্যাশনের আত্মবিশ্বাসী প্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদ ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে

আপডেট সময় : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬