ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার অমর একুশে বই মেলায় সম্মাননা স্বারক পেলেন কাজী লিলি ব্র্যান্ড জগতে নতুন ভাবে উপস্থাপন করলেন ফারিহা শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। এ সময় চোরাই মোটরসাইকেলের পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ভুক্তভোগী মো. জাকির হোসেন (৩৮) জানান, তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকায় বাসিন্দা। গত ১৩ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটের সময় নিজ বসতবাড়ির গেইটের সামনে তার ব্যবহৃত নীল রঙের Suzuki Gixxer SF 155cc মোটরসাইকেলটি রেখে ঘরের ভেতরে প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর বাইরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ১ মার্চ রোববার কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং- ২৭। এরপর ‘Bike Bazar Brahmanbaria’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে চোরাই মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন চোখে পড়ে ভুক্তভোগীর।
বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কুলিয়ারচর থানা পুলিশকে অবহিত করলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিনের নির্দেশে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ওই দিন রোববার (১মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন সরাইল মাছ বাজার এলাকায় অভিযান চালান। সেখানে মোটরসাইকেলসহ তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।

অভিযান চালিয়ে মো. রাসেল (২২) ও মো. মমিনুল হাসান (২৩) নামের দুইজনকে আটক করে। তবে চোরচক্রের আরেক সদস্য আনোয়ার হোসেন (৩৫) কৌশলে পালিয়ে যায়।

আটককৃত মো. রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টেবলাই বাজার গ্রামের মো. জসিম উদ্দিন ও হনুফা খাতুনের ছেলে।

অপর জন মো. মমিনূল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দামাউরা, বর্তমানে অরুয়াইল কলেজ পাড়া গ্রামের মো. নাসির উদ্দিন ও মাকসুদা বেগমের ছেলে।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা চোর কুলিয়ারচর এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে সরাইলে এনে বিক্রির চেষ্টা করছিল। উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া একটি আইফোন XR ও একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, চোরচক্রটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয়। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ২ মার্চ সোমবার ভুক্তভোগী মো. জাকির হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামী করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং- ৩(৩)২৬ইং। মামলা রুজু হওয়ার পর সোমবার (২মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামী মো. রাসেল (২২) ও মো. মমিনুল হাসান (২৩) কে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। স্থানীয়দের মতে, এই ঘটনার মাধ্যমে চোরচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬