ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অধ্যক্ষকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে লাঞ্ছিত ও হামলা দুই শতাধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল দিয়ামনি ই কমিউনিকেশন পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন প্রতিভার ছোঁয়ায় শোবিজে নিজের জায়গা গড়ছেন আমিরা নূর মুসকান মালয়েশিয়ায় WHRO-এর নতুন কমিটি, সভাপতি মিনহাজ, সম্পাদক মারুফ বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড নাচ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা, সোনিয়া রায়ের অনুপ্রেরণার গল্প নরসিংদীর সাংবাদিক নাজমুল হাসান মোল্লার ৩৭তম জন্মদিন আজ নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

মডেল ও অভিনেত্রী আদ্রিকা এ্যানী ছোট পর্দা ও ডিজিটাল মাধ্যমে নিজের কাজ দিয়ে ধীরে ধীরে দর্শকের নজর কাড়ছেন। ফ্যাশন ও নাটক- দুই অঙ্গনেই সক্রিয় এই তারকা এবার নিজের জন্মদিন কাটালেন একেবারেই ঘরোয়া আবহে।

১ মার্চ ছিলো তার জন্মদিন। পবিত্র রমজান মাস হওয়ায় দিনভর পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। কাছের মানুষদের ভালোবাসা আর শুভেচ্ছায় দিনটি ছিল সহজ, শান্ত এবং আনন্দময়। ইফতারের পর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও আপনজনকে নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান। কোনো ঝাকজমক নয়, বরং আন্তরিকতা আর একসঙ্গে সময় কাটানোতেই ছিল গুরুত্ব। কেক কাটা, আড্ডা আর হাসি–আনন্দে কেটে যায় বিশেষ এই সন্ধ্যা।

এদিকে জন্মদিনের মাঝেও কাজের ব্যস্ততা থেমে নেই আদ্রিকার। ঈদ উপলক্ষে নির্মিত কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজের কাজও চলছে। নতুন এই প্রজেক্টগুলো নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।
জন্মদিনে নিজের কাজ প্রসঙ্গে আদ্রিকা বলেন, ‘দর্শকদের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। আগামীতেও ভিন্নধর্মী গল্পে কাজ করে নিজেকে প্রমাণ করতে চান তিনি। বিশেষ এই দিনে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন আদ্রিকা এ্যানী।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী

আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬