ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই শতাধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল দিয়ামনি ই কমিউনিকেশন পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন প্রতিভার ছোঁয়ায় শোবিজে নিজের জায়গা গড়ছেন আমিরা নূর মুসকান মালয়েশিয়ায় WHRO-এর নতুন কমিটি, সভাপতি মিনহাজ, সম্পাদক মারুফ বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড নাচ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা, সোনিয়া রায়ের অনুপ্রেরণার গল্প নরসিংদীর সাংবাদিক নাজমুল হাসান মোল্লার ৩৭তম জন্মদিন আজ নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়ূরপঙ্খী আয়োজনে সম্মাননা পেলেন সাংবাদিক হৃদয় খান

বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান:

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় পহেলা বৈশাখের গানগুলো। প্রতি বছরই বৈশাখ ঘিরে প্রকাশিত হয়ে নতুন নতুন গান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পহেলা বৈশাখে কণ্ঠশিল্পী সাথী খান, তানহা খান,রাজু মন্ডল ও পারভেজ খান নিয়ে এলেন ‘পান্তা ইলিশ’ শিরোনামের নতুন গান।‘পান্তা ইলিশ’ গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী আর সংগীতায়োজন করেছেন গানচাষী টিম। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে সাথী খান, তানহা খান, রাজু মন্ডল,পারভেজ খানসহ দেব,অভিজিৎ, আশিক,সামিয়া সুলতানা,রিসা, আয়াৎ, রানা ও সারিজন । ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় গানকারীগর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে। মুক্তির পর থেকেই গানটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে।

নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী তানহা খান বলেন, বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব, যা আমাদের সংস্কৃতি, শিকড় ও ভালোবাসার প্রতীক। এই বিশেষ দিনকে ঘিরেই গানটি তৈরি করা হয়েছে এবং তিনি আশা করছেন, এটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন জানান, ‘পান্তা ইলিশ’ একটি দারুণ কাজ। গানটির ভিডিওতে ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’

আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬