ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ বছর পর রায়পুরা আসন পুনরুদ্ধার করল বিএনপি ধানের শীষের নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জনপ্রিয় শিল্পীরা শাকিবের নায়িকা হচ্ছেন তানজিয়া মিথিলা দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা বাংলাদেশি ফ্যাশনে কাশ্মীরি মডেলের পদচারণা নির্বাচনী মাঠে সাংস্কৃতিক প্রচারণায় বিএনপি; নেতৃত্বে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী ও রাজ ফরহাদ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ রায়পুরায় ধানের শীষের পক্ষে ওলামা দল, জমিয়ত ও হেফাজতের মিছিল ও পথসভা শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

রায়পুরায় ধানের শীষের পক্ষে ওলামা দল, জমিয়ত ও হেফাজতের মিছিল ও পথসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, জমিয়ত ইসলাম ও হেফাজত ইসলামের উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জামিয়া আরাবিয়া ইসলামিয়া সেরাজনগর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়।
মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক, অলিগলি ও বাজার এলাকা প্রদক্ষিণ করে শেষে রায়পুরা গোলচত্ত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

তিনি বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি রায়পুরার সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক এইচ. এম. ইসমাঈল হোসাইন, জমিয়ত ইসলাম ও হেফাজত ইসলামের উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আলেম-ওলামা ও দলীয় কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক সংকট ও জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সরকার গঠন সময়ের দাবি।

তারা আরো বলেন, ইসলাম ও দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যই পারে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

পথসভা শেষে মিছিলটি গোলচত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এসময় শতশত হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে “ধানের শীষের জয়ধ্বনি” ও “গণতন্ত্র মুক্তির ডাক” শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়পুরায় ধানের শীষের পক্ষে ওলামা দল, জমিয়ত ও হেফাজতের মিছিল ও পথসভা

আপডেট সময় : ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬