ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

মেকআপ আর্টিস্ট থেকে শোবিজে সম্ভাবনাময় মুখ লাবণ্য আক্তার সিনথিয়া

হৃদয় খান. স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান. স্টাফ রিপোর্টার:

মেকআপ আর্টিস্ট ও বিউটি এক্সপার্ট হিসেবে কাজ শুরু করলেও সময়ের সঙ্গে শোবিজ অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলছেন লাবন্য আক্তার সিনথিয়া। মডেলিং, অভিনয়, ব্র্যান্ড প্রমোশন ও লাইভ কনটেন্ট-সব মিলিয়ে বহুমুখী কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। সৌন্দর্যসেবাকে পেশা হিসেবে নিয়ে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান লাবণ্য মেকওভার বিউটি সেলুন, যার স্বত্বাধিকারীও তিনি। একজন তরুণ নারী উদ্যোক্তা হিসেবে এই সেলুনই এখন তার স্বপ্নপূরণের বড় জায়গা।

শোবিজে তার যাত্রা শুরু ২০১৫ সালে, তবে ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে মিডিয়ায় কাজ করছেন। সংগীতশিল্পী আকাশ মাহমুদ–এর সঙ্গে দুটি মিউজিক ভিডিও—‘ছাইড়া দিলাম যারে পাখি’ ও ‘প্রাণ সখি রে’-এর মাধ্যমে দর্শকের নজরে আসেন। পাশাপাশি কয়েকটি নাটকেও কাজ করেছেন তিনি।
তবে কেবল নিজের ক্যারিয়ার নিয়েই ভাবেন না এই উদ্যোক্তা। সমাজে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মেয়েদের বিনা খরচে পার্লারের কাজ শেখান তিনি। তার বিশ্বাস, একটি দক্ষতা একজন মেয়ের জীবন বদলে দিতে পারে। যারা এই প্রশিক্ষণ নিচ্ছে, তাদের অনেকেই এখন নিজের আয় শুরু করেছে। এতে তারা পরিবারকে সহায়তা করতে পারছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে, এবং সম্মানের সঙ্গে বাঁচার সাহস পাচ্ছে।

২০১৮ সালে উন্নয়নমূলক কার্যক্রমে ব্র্যাক ও ইউনিসেফ–এর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসব কাজ তাকে সামাজিক দায়িত্ববোধ আরও বাড়াতে সাহায্য করেছে বলে জানান তিনি।

সাভার ও আশুলিয়া এলাকায় জন্ম ও বেড়ে ওঠা এই তরুণী ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। সেই অভিজ্ঞতাই তাকে অন্যদের জন্য কিছু করার অনুপ্রেরণা দেয়।

ভবিষ্যতে মানসম্মত গল্প ও ভালো কাজের প্রস্তাব পেলে নিয়মিত অভিনয়ে যুক্ত থাকতে চান তিনি। পাশাপাশি তার লক্ষ্য, আরও বেশি মেয়েকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা। নিজের সাফল্যের সঙ্গে অন্যের জীবনেও পরিবর্তন আনা—এই দুই পথেই এগোতে চান লাবন্য আক্তার সিনথিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেকআপ আর্টিস্ট থেকে শোবিজে সম্ভাবনাময় মুখ লাবণ্য আক্তার সিনথিয়া

আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬