ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মদিনে কাছের মানুষদের সঙ্গেই সময় কাটাবেন রোজিনা হাসি-কান্নার পথচলা শেষে… আবেগে ভাসছে ‘এটা আমাদেরই গল্প টাইমস স্কোয়ারে রবীন্দ্রনাথ-লালনের গান গেয়ে মুগ্ধ করলেন স্বপ্নীল সজীব বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা নরসিংদীতে অধ্যক্ষকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে লাঞ্ছিত ও হামলা দুই শতাধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল দিয়ামনি ই কমিউনিকেশন পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন প্রতিভার ছোঁয়ায় শোবিজে নিজের জায়গা গড়ছেন আমিরা নূর মুসকান মালয়েশিয়ায় WHRO-এর নতুন কমিটি, সভাপতি মিনহাজ, সম্পাদক মারুফ বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’

বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খান খুররম ও তার সহোদর ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইফতেখার উদ্দিন খান খসরু স্মরণে নরসিংদীর বেলাবোতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দুই মুক্তিযোদ্ধার নিজ গ্রাম বেলাব উপজেলার হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ মাঠে এ স্মরণ সভা করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশ গঠনে সহোদর দুই বীর মুক্তিযোদ্ধার অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। পরে তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে সম্মুখযুদ্ধে শহীদ হন নজিব উদ্দিন খান খুররম। ঢাকা কলেজের মেধাবী ছাত্র খুররম সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২৪ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ পরিচালনা কমিটির সভাপতি উম্মে হাফসা নাদিয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকার, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, শিক্ষানুরাগী মোঃ মজিবুর রহমান লাল মিয়া, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন আনু’সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা

আপডেট সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬