ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় পাগল নাথ মন্দিরে অষ্টমী স্নান নরসিংদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান, তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় আশরাফ উদ্দিন বকুলের নাম, রায়পুরায় উচ্ছ্বাস ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় প্রাণবন্ত সন্ধ্যা ভালোবাসার গল্পে প্রিয়া অনন্যা, আসছে ‘বুক চিড়ে দেখো’ ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদে পর্দায় আসছে ইরা তালুকদারের নতুন সিনেমা ‘ভালোবাসি তোমায়’

নৃত্যের ছন্দে এগিয়ে চলা সাইবা ইসলামের স্বপ্নযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক:

নৃত্য, ড্রইং ও ক্লে–আর্টে ছোটবেলা থেকেই নিজস্ব মেধার স্বাক্ষর রেখে চলেছে সাইবা ইসলাম। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চাই তার দৈনন্দিন সঙ্গী। সময়ের সঙ্গে সেই শখই এখন নিয়মিত পারফরম্যান্সে রূপ নিয়েছে।

গত বছর থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন আয়োজনে পাঁচটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে সাইবা। প্রতিটি মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি, ছন্দময় নৃত্য ও মিষ্টি হাসি দর্শকদের আলাদা করে নজর কাড়ে।

সম্প্রতি ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ফারজানা সাইনিং আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ‘আলোক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পত্রিকার পাতার সঞ্চালক হাসিনা আনসারীসহ দেশের অনেক লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। ওই আয়োজনে সাইবা ইসলামের নৃত্য পরিবেশনা দর্শকদের করতালিতে মুখর করে তোলে। তার নাচে ছন্দ, প্রাণ ও শৈল্পিক প্রকাশের মেলবন্ধন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এ অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে তাকে সম্মাননা পদক প্রদান করা হয়।

চলতি বছরের ২৩ জানুয়ারি বাহারী আহার আয়োজিত নবান্ন উৎসবে সাইবা ইসলাম উপস্থাপন করে তার অন্যতম সেরা নৃত্য পরিবেশনা। এর পরদিন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত Savera Event of Honors & Award Programme-এও সে নিজের সেরা পারফরম্যান্সের জন্য বিশেষ সম্মাননা অর্জন করে। ওই আয়োজনে কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের হাত থেকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা গ্রহণ করে সাইবা, যা তার শিল্পীজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

নৃত্যের পাশাপাশি ড্রইং ও ক্লে দিয়ে শিল্পকর্ম এবং হোম ডেকরের কাজ করতেও ভালোবাসে সাইবা ইসলাম। সে জানায়, ভবিষ্যতে এই সৃজনশীল কাজগুলো নিয়েই আরও বেশি এগিয়ে যেতে চায়। তার পরিবারও মনে করে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। ভবিষ্যতে মডেলিং ও অভিনয়েও নিজেকে যুক্ত করার স্বপ্ন দেখছে সাইবা ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নৃত্যের ছন্দে এগিয়ে চলা সাইবা ইসলামের স্বপ্নযাত্রা

আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬