ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নরসিংদীতে ২২ জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার বিতরণ মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী শরীফুল আলম বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারে ইফতার বিতরণ রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলা: ১১ দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম তার নির্বচনী এলাকা ভৈরবে ফ্যামিলী কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

১০ মার্চ মঙ্গলবার দুপুরে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ করা হয়।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ১ হাজার ১০ জনের মধ্যে লিজা বেগম, সোনিয়া বেগম, রেহেনা বেগম, হেলেনা বেগম ও দিয়াসমিন বেগমের হাতে ফ্যামেলী কার্ড তুলে দেন।

ফ্যামিলী কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি সাংবাদিকদের বলেন, ভৈরবের একটি ওয়ার্ডে ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামিলী কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। তবে যারা বয়স্ক, বিধবা ও অন্যান্য ভাতা পাচ্ছে এবং অর্থনৈতিক স্বচ্ছলতা আছে এমন কিছু মানুষ ছাড়া সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। তাছাড়া কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

ভৈরব-কুলিয়ারচর আমার নির্বাচনী এলাকায় ১ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর কাজ শীঘ্রই শুরু হবে।

এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ওয়াদা ছিলো ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ করা। আমাদের দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধান মন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ২১ দিনের মাথায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। ইতিমধ্যই তিনি কৃষি ঋন সুদসহ ১০ হাজা টাকা মওকুফ করেছেন। তাছাড়া বাংলাদেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ভৈরবে তার নির্বাচনী এলাকায় ফ্যামেলী কার্ড দেয়ায় তিনি প্রধান মন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ও শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল-আমিন প্রমূখ।

ফ্যামেলী কার্ড পেয়ে লিজা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পরিবারে ৫ জন সদস্য নিয়ে খুব আর্থিক কষ্টে আছি। আজ কার্ডটি পেয়ে আনন্দিত হলাম।

হাসিনা বেগম নামের এক গৃহিনী ফ্যামেলী কার্ড পেয়ে বলেন, আমার মোবাইলে আজ ২৫০০ টাকা সরকার থেকে পেলাম। তিন সন্তান লেখাপড়া করে, তাদের খরচ ঠিকমত দিতে পারতাম না। ফ্যামেলী কার্ডের এ টাকায় সন্তানদের খরচ মেটাতে পারব।
সুমী বেগম বলেন, ফ্যামেলী কার্ড পেয়ে আজই টাকা পেলাম। তিনবেলা খাবার জুটেনা। এখন কিছুটা অভাব দূর হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শরীফুল আলম ভৈরব উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করে উপজেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন।

পরে তার নির্বাচনী এলাকা কুলিয়ারচর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিকালে ভৈরব প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট সময় : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬