বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারে ইফতার বিতরণ
- আপডেট সময় : ০৫:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

এ কে এম সেলিম, রায়পুরা (নরসিংদী):
বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারে ইফতার বিতরণ করা হয়েছে। “অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে মানবিক বহু কাজ করে যাচ্ছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বুধবার বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররবাদ, ইব্রাহিমপুর ও নিলক্ষীয়া গ্রামের হতদরিদ্র ২১০ পরিবারের পবিত্র রমযান উপলক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, ডার, চিনি, সয়াবিন তোল এবং ট্যাং।
এসময় সংগঠনের সদস্যরা হেটে হেটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামগ্রী পৌঁছে দেয়। তখন, উপকারভোগী ২১০ টি পরিবারের সদস্যরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।
বিতরণ কাজে ভলেন্টিয়ারের দ্বায়িত্বে থেকে সামগ্রিক কাজ সমন্বয় করেন কাজী ইমন ও বিকাশ আহমেদ কেরামত। ক্যাশিয়ারের দ্বায়িত্বে ছিলেন শ্যামল আহমেদ। মোট ২০ জন এক্টিভ ভলেন্টিয়ারের মাধ্যমে এই বিতরণ কাজ সম্পন্ন করা হয়। মহতী এই সংগঠনের নির্দিষ্ট কনো পদ পদবি নেই। শুধুমাত্র একটি পরিচালনা কমিটি আছে যারা প্রাবাস থেকে কাজ করে থাকে।
সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যরা হলেন- কাজ শাওন কবীর, ফয়সাল আহমেদ, কাজী রিমন কবীর, আশরাফুল আলম রাব্বি, জুয়েল মিয়া।
নি:স্বার্থ সংগঠনের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য কাজী রিমন কবীর বলেন-” অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য” এই স্লোগানে আমরা কাজ করে যাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে নি:স্বার্থ সংগঠন এর উদ্যোগে এলাকার কিছু হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, মানবতার সেবায় সবাই এগিয়ে এলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।”
এছাড়াও সকলের দোয়া ও সহযোগিতায় যাতে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য সকলের দোয়া কামনা করেন কাজী রিমন কবীর।












