ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নরসিংদীতে ২২ জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার বিতরণ মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী শরীফুল আলম বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারে ইফতার বিতরণ রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলা: ১১ দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান ঘোষণা করে বলেছেন, ‘কুলিয়ারচরে কোনো মাদক থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না। মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষা করা প্রধান অঙ্গীকার জানিয়ে শরীফুল আলম আরো বলেন, মাদকের পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত অপরাধীদেরকেও ছাড় দেওয়া হবেনা। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের তালিকা তৈরি করে জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে। যে কোন মূল্যে কুলিয়ারচর থেকে মাদক নির্মুল করা হবে।

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) ফাইজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন ও উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬