বেলাবোতে বীর বাগবের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
মাদক কে না বলি,মাদক মুক্ত সমাজ গড়ি এপ্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে বীর বাগবের ফুটবল টুর্নামেন্ট–২০২৫’-২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বীর বাগবের যুব সমাজের উদ্যোগে উপজেলার বীর বাগবের পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাবো উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও বাজনাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেনুজীর আহমেদ রেনুর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও বেলাবো উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।
খেলার উদ্বোধন করেন বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রসিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

















