ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় পাগল নাথ মন্দিরে অষ্টমী স্নান নরসিংদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান, তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় আশরাফ উদ্দিন বকুলের নাম, রায়পুরায় উচ্ছ্বাস ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় প্রাণবন্ত সন্ধ্যা ভালোবাসার গল্পে প্রিয়া অনন্যা, আসছে ‘বুক চিড়ে দেখো’ ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদে পর্দায় আসছে ইরা তালুকদারের নতুন সিনেমা ‘ভালোবাসি তোমায়’

মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করলেন কণ্ঠশিল্পী শান্তা আমিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোকিত খবর বিনোদন ডেস্ক :

মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ “মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী শান্তা আমিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির “চিত্রশালা” মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মিজাফের আয়োজকবৃন্দসহ বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনোদন অঙ্গনে অভিনয় ও সংগীতে নিয়মিত এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে শান্তা আমিনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, “এই সম্মাননা আমার জন্য অনেক বড় প্রেরণা। যারা আমার কাজকে ভালোবেসে পাশে ছিলেন- দর্শক, শ্রোতা এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে বক্তারা শান্তা আমিনের বহুমুখী প্রতিভা ও ভবিষ্যৎ কাজের সাফল্য কামনা করেন। একই সঙ্গে মিজাফ স্টার অ্যাওয়ার্ডের মাধ্যমে শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা।

উল্লেখ্য, প্রতিবছর মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মানিত করে থাকে মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করলেন কণ্ঠশিল্পী শান্তা আমিন

আপডেট সময় : ০২:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬