ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

সাহিত্যাঙ্গণে অবদানের স্বীকৃতি, মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা নীলা

আলোকিত খবর ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোকিত খবর ডেস্ক :

মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কবি ও সাহিত্যিক নীলিমা আক্তার নীলা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির “চিত্রশালা” মিলনায়তনে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।

সাহিত্য অঙ্গনে নিয়মিত ও গুণগত অবদানের স্বীকৃতি হিসেবে নীলিমা নীলাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। তাঁর কবিতা ও সাহিত্যকর্মে সমকালীন জীবনবোধ, মানবিক অনুভূতি এবং সমাজবাস্তবতার গভীর প্রতিফলন দেখা যায়, যা পাঠকমহলে ব্যাপকভাবে প্রশংসিত।

অনুষ্ঠানে মিজাফ’র আয়োজকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা। বক্তারা নীলিমা নীলার সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁর লেখনী আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার গ্রহণকালে নীলিমা নীলা বলেন, “এই সম্মাননা আমার সাহিত্যচর্চার পথে নতুন অনুপ্রেরণা যোগাবে। যারা আমার লেখাকে ভালোবেসেছেন এবং পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, প্রতিবছর মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মান জানাতে মিডিয়া জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) এই পুরস্কার প্রদান করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাহিত্যাঙ্গণে অবদানের স্বীকৃতি, মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা নীলা

আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬