ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অধ্যক্ষকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে লাঞ্ছিত ও হামলা দুই শতাধিক উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল দিয়ামনি ই কমিউনিকেশন পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন প্রতিভার ছোঁয়ায় শোবিজে নিজের জায়গা গড়ছেন আমিরা নূর মুসকান মালয়েশিয়ায় WHRO-এর নতুন কমিটি, সভাপতি মিনহাজ, সম্পাদক মারুফ বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড নাচ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা, সোনিয়া রায়ের অনুপ্রেরণার গল্প নরসিংদীর সাংবাদিক নাজমুল হাসান মোল্লার ৩৭তম জন্মদিন আজ নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশন (ভুমি) মুনমুন পাল।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রেবেকা সুলতানা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আরেফা ফেরদৌস চন্দনা, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদকের সাহা, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। এসময় নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে নারীর অধিকার ও সম্মান রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৫:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬