রায়পুরায় পাগল নাথ মন্দিরে অষ্টমী স্নান
- আপডেট সময় : ১২:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী পাগল নাথ মন্দিরে অষ্টমী স্নান উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। ভোর থেকেই দূর-দূরান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা মন্দির প্রাঙ্গণে সমবেত হন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ভক্তরা পবিত্র স্নান, পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন। অষ্টমী স্নানকে কেন্দ্র করে পুরো মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নারী, পুরুষ ও শিশু-সব বয়সী মানুষের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনেকেই মানত পূরণ ও আত্মিক শান্তির আশায় এই পবিত্র স্নানে অংশগ্রহণ করেন। শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মীয় এই আয়োজন সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও অষ্টমী স্নান উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে, যা রায়পুরার ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এসময় উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি সজল পাল চৌধুরী, মেলা পরিচালনা কমিটির সদস্য বিজয় চন্দ্র পাল লিটন বিশ্বাসসহ আরও অনেকে।

















