ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক ঈদে দুই গান, এমডি শুভর বিশেষ আয়োজন নিজের আলোয় গড়া- কনকের গ্ল্যামার দুনিয়ার জয়যাত্রা নরসিংদীতে জুটমিল পরিদর্শনে প্রতিমন্ত্রী: পর্যায়ক্রমে চালু হবে বন্ধ পাটকল রায়পুরায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৭৬ শিক্ষার্থী নরসিংদী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন তিন নারী জন্মদিনে কাছের মানুষদের সঙ্গেই সময় কাটাবেন রোজিনা হাসি-কান্নার পথচলা শেষে… আবেগে ভাসছে ‘এটা আমাদেরই গল্প টাইমস স্কোয়ারে রবীন্দ্রনাথ-লালনের গান গেয়ে মুগ্ধ করলেন স্বপ্নীল সজীব বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা নরসিংদীতে অধ্যক্ষকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে লাঞ্ছিত ও হামলা

নরসিংদী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন তিন নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে| এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রাপ্ত ৩৬টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী চূড়ান্ত করেছে| এর মধ্যে নরসিংদী জেলা থেকে তিনজন নারী মনোনয়ন পেয়েছেন|

মনোনয়নপ্রাপ্তরা হলেন- নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য শিরীন সুলতানা; জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশীথা; এবং নারী নেত্রী ফাহমিদা হক|

শিরীন সুলতানা নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সহধর্মিণী| তার বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর এলাকায়| সেলিনা সুলতানা নিশীথার বাড়ি মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে এবং ফাহমিদা হকের বাড়ি বেলাবো উপজেলায়|

বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় নির্ধারিত দিনে মনোনয়নপত্র দাখিলের পর সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন- এমনটাই ধারণা করা হচ্ছে|

অন্যদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নরসিংদী জেলার কোনো প্রার্থী মনোনয়ন পাননি|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন তিন নারী

আপডেট সময় : ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬