ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার রায়পুরায় পাগল নাথ মন্দিরে অষ্টমী স্নান নরসিংদীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান, তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় আশরাফ উদ্দিন বকুলের নাম, রায়পুরায় উচ্ছ্বাস ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় প্রাণবন্ত সন্ধ্যা ভালোবাসার গল্পে প্রিয়া অনন্যা, আসছে ‘বুক চিড়ে দেখো’ ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী-৫ রায়পুরা : ১০ প্রার্থীর মধ্যে ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১০ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। তবে ভোটের ফলাফলে দেখা গেছে, এদের মধ্যে ৭ জন প্রার্থীই জামানত হারিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৬৫১ জন। এর মধ্যে ১৬৭টি কেন্দ্রে ২ লাখ ৪৮ হাজার ১৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬০টি।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রাপ্ত বৈধ ভোটের ৮ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে জামানত রক্ষা করতে হলে প্রার্থীদের কমপক্ষে ৩১ হাজার ২০ ভোট পেতে হতো। কিন্তু প্রাপ্ত ভোটের হিসাবে দেখা যায়, ৭ জন প্রার্থী এই সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।

তারা হলেন- জেলা বিএনপির সহসভাপতি (নির্বাচনকালিন বহিস্কৃত) জামাল আহমেদ চৌধুরী (স্বতন্ত্র–ফুটবল): ৫,৩৪২ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার (আপেল): ১,০৬৭ ভোট, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধুর দৌহিত্র তৌফিকুর রহমান (স্বতন্ত্র–ঘোড়া): ১,২৩৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান (মোমবাতি): ২,৩৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ পনির হোসেন (মাইক): ১৯,৭৬৩ ভোট, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল): ৪৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোলাইমান খন্দকার (হাঁস): ২৯৯ ভোট।

অন্যদিকে, আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দশদলীয় জোটের তাজুল ইসলাম (রিকশা প্রতীক)- এর প্রাপ্ত ৪৩ হাজার ৬৮২ ভোটের তুলনায় ৯১ হাজার ৮৩০ ভোট বেশি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) পেয়েছেন ৩২ হাজার ৫৮২ ভোট, যা তাকে তৃতীয় স্থানে রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদী-৫ রায়পুরা : ১০ প্রার্থীর মধ্যে ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৯:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬