ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র অভিনন্দন নরসিংদী-৫ রায়পুরা : ১০ প্রার্থীর মধ্যে ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত ৩০ বছর পর রায়পুরা আসন পুনরুদ্ধার করল বিএনপি ধানের শীষের নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জনপ্রিয় শিল্পীরা শাকিবের নায়িকা হচ্ছেন তানজিয়া মিথিলা দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা বাংলাদেশি ফ্যাশনে কাশ্মীরি মডেলের পদচারণা নির্বাচনী মাঠে সাংস্কৃতিক প্রচারণায় বিএনপি; নেতৃত্বে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী ও রাজ ফরহাদ

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্সাস’-এর আয়োজনে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদ রানা।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (এনডিসি)।
তিনি বলেন, “সেরাজনগর স্কুলের সঙ্গে অতীতে যে অবিচার হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। বিদ্যালয়টি অনেক আগেই সরকারিকরণের যোগ্য ছিল, অবশেষে সেটি বাস্তবায়িত হয়েছে।” তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের (বিপিইআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি), বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ও এক্সাসের সভাপতি মো. খালিদ হোসেন। ভার্চুয়ালি যুক্ত হন নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এএসএম এমদাদুল কবীর, রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাস, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিনসহ অনেকে।

বক্তারা বিদ্যালয় সরকারিকরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

আপডেট সময় : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬