ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী ও নির্মাতাদের মিলনমেলায় প্রাণবন্ত সন্ধ্যা
- আপডেট সময় : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে অনুষ্ঠিত হয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। আজ
১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে শিল্পী, নির্মাতা ও মিডিয়ার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, ইয়াসের খান চৌধুরী (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি সালাউদ্দিন লাভলু। আরও উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, সাজ্জাদ হোসেন দোদুল, পরিচালক রাশেদা লাজুক, দীন মোহাম্মদ মন্টু, হাবিব, নাজমুল রনী, রাজা, জাকিয়া বারী মম সহ আরও অনেকে।
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানটি কেবল ইফতার এবং দোয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি; এটি শিল্পী ও নির্মাতাদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। উপস্থিতরা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও স্মরণীয় হিসেবে বর্ণনা করেছেন।


















