ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নরসিংদীতে ২২ জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার বিতরণ মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী শরীফুল আলম বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারে ইফতার বিতরণ রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলা: ১১ দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

তামিমাকে সঙ্গে নিয়ে নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু নাসিরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবার মাঠের বাইরে নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তার পোশাক ব্র্যান্ড বি-পজিটিভ।

আজ এ কে হ্যারিস ভিলা, হাউস ২, রোড ৩, ব্লক এফ, বনশ্রীতে আয়োজিত এক সাদামাটা কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় নতুন এই উদ্যোগের পথচলা।

‘বি-পজিটিভ’ ব্র্যান্ডে পুরুষদের জন্য শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। পাশাপাশি শিশুদের জন্যও রাখা হয়েছে আলাদা ও আকর্ষণীয় কালেকশন। মেয়েদের জন্য রয়েছে ওয়েস্টার্ন পোশাকের সংগ্রহ, যেখানে আধুনিক ও ট্রেন্ডি ডিজাইনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনন্দিন ব্যবহার উপযোগী পোশাকের পাশাপাশি উৎসব বা বিশেষ আয়োজনের জন্যও রয়েছে নানান ডিজাইন। আরামদায়ক কাপড়, মানসম্মত সেলাই এবং সময়োপযোগী ফ্যাশনের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নাসির হোসেন বলেন, খেলাধুলার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক কিছু করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই ‘বি-পজিটিভ’-এর যাত্রা। ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য ও যুক্তিসঙ্গত মূল্য নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে ব্র্যান্ডটিকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

ক্রিকেটার হিসেবে পরিচিত মুখ নাসিরের এই নতুন উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসী ও ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছে। খেলাধুলার সাফল্যের পর এবার ফ্যাশন অঙ্গনেও নিজের অবস্থান গড়ে তুলতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তামিমাকে সঙ্গে নিয়ে নতুন ব্র্যান্ডের যাত্রা শুরু নাসিরের

আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬