সংবাদ শিরোনাম ::
রায়পুরায় রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং মাসের পবিত্রতা রক্ষার্থে উপজেলা প্রশাসন সকল অংশীজনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা।
অন্যান্য উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু রমজান উদযাপন সংক্রান্ত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

















