ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মোস্তফা খানের জন্মদিন আজ সুপারন্যাচারাল সিরিজে ভ্যাম্পায়ারের ভূমিকায় সিফাত নুসরাত ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়েতে সম্মাননায় রাকেশ রাকিব ‘রায়পুরা এখন টোলমুক্ত’- দৃঢ় অবস্থানে এমপি আশরাফ উদ্দিন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ রায়পুরায় রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা রায়পুরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা মাহমুদাবাদ রাজিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঈদ ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে মেকআপ আর্টিস্ট থেকে শোবিজে সম্ভাবনাময় মুখ লাবণ্য আক্তার সিনথিয়া

সুপারন্যাচারাল সিরিজে ভ্যাম্পায়ারের ভূমিকায় সিফাত নুসরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা সিফাত নুসরাত নতুন একটি সুপারন্যাচারাল সিরিজে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চলেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভ্যাম্পায়ার এবং ওয়্যারউলফ কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে।

সিরিজের পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই রেড প্রোডাকশনস কিনে নেয় এবং দশ এপিসোডের একটি সিজন হিসেবে নির্মাণ করে। সিফাত নিজেই মেইন প্রোটাগোনিস্ট হিসেবে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে থাকছেন অভিনেতা শ্যামল মাওলা, যিনি উলফের চরিত্রে। এছাড়া গুরুত্বপূর্ণ মানব চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহি-কে।

সিফাত নুসরাত জানিয়েছেন,এই সিরিজটি সব কাজ শেষ হতে সময় লাগলো প্রায় ৮ মাসের বেশি , ২০২৫ সাল থেকেই সিরিজটিতে কাজ করছিলেন নুসরাত। “আমাদের সিরিজ এখনও পুরোপুরি শেষ হয়নি। ফার্স্ট সিজনের দশটি এপিসোডের মধ্যে সাতটি কমপ্লিট, বাকি তিনটির কাজও শিগগির শেষ হবে। ডাবিং কাজ শেষ হয়েছে এবং পোস্ট প্রোডাকশন চলছে। আমরা দর্শকদের সামনে বাংলাদেশের প্রেক্ষাপটে সুপারন্যাচারাল গল্পটি নিয়ে আসছি, যা সত্যিই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।”

তিনি আরও বলেন, “এটি আমার জন্য অত্যন্ত সম্মানজনক যে আমার লেখা পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই সিরিজে রূপ নিয়েছে। ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু কাজের পরিকল্পনা করছি।”

সুপারন্যাচারাল ভ্যাম্পায়ার ও উলফ গল্পের এই সিরিজটি প্রিমিয়ার শোসহ বাংলাদেশের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে হাজির হতে যাচ্ছে। জেনজি জেনারেশনের প্রথম জেনজি রাইটারের গল্প বই আকারে বাজারে না আসতেই কিনে নিয়েছে প্রডাকশন হাউস। সিফাত নুসরাত আরও জানান, আমি দুঃখ প্রকাশ করছি সকল সাংবাদিক ভাই বোনদের কাছে , এতদিন পুরোপুরি যোগাযোগ বন্ধ রাখার কারণে। কারণ আমি কাজটা ঠিক মতন করতে চেয়েছি। সেটা সম্পূর্ণ না হওয়া অব্দি আমি অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে হয়েছে, এই উপন্যাস’ দ্য রেড মুন ‘ এবার বই মেলাতেও প্রকাশিত হচ্ছে। সকলের কাছে দোয়া চেয়ে সিফাত নুসরাত তার ভবিষ্যৎ কাজের জন্য এগিয়ে যেতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপারন্যাচারাল সিরিজে ভ্যাম্পায়ারের ভূমিকায় সিফাত নুসরাত

আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬