ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মোস্তফা খানের জন্মদিন আজ সুপারন্যাচারাল সিরিজে ভ্যাম্পায়ারের ভূমিকায় সিফাত নুসরাত ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়েতে সম্মাননায় রাকেশ রাকিব ‘রায়পুরা এখন টোলমুক্ত’- দৃঢ় অবস্থানে এমপি আশরাফ উদ্দিন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ রায়পুরায় রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা রায়পুরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা মাহমুদাবাদ রাজিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঈদ ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়া, রঙিন আয়োজনে মাতোয়ারা রানওয়ে মেকআপ আর্টিস্ট থেকে শোবিজে সম্ভাবনাময় মুখ লাবণ্য আক্তার সিনথিয়া

‘রায়পুরা এখন টোলমুক্ত’- দৃঢ় অবস্থানে এমপি আশরাফ উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :

নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় যানবাহন থেকে টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তার এ ঘোষণায় স্থানীয় পরিবহন মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমপি আশরাফ উদ্দিন বকুল লিখেন- “রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা, টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার ‘টোল’ (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না। আজ থেকে রায়পুরাকে ‘টোলমুক্ত’ এলাকা হিসেবে গণ্য করা হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ বিষয়ে নাগরিকদের মূল্যবান পরামর্শ তিনি কামনা করেন।
ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এমপি আশরাফ উদ্দিন বকুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

অটোরিকশা চালক মোকলেছ মিয়া ও সুমন মিয়া বলেন, “এমপি সাহেব টোল বন্ধের ঘোষণা দিয়েছেন- এটা আমাদের জন্য বড় স্বস্তি। বহুদিন ধরে টোলের নামে ভোগান্তি সহ্য করতে হয়েছে। এখন আমরা আশাবাদী, রায়পুরা দুর্নীতি ও অন্যায়মুক্ত হবে।”

পাশাপাশি স্থানীয়রা রায়পুরার পান্থশালা খেয়াঘাটে টোল আদায় বন্ধ ও মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রায়পুরা পৌর এলাকা একটি স্বচ্ছ, ন্যায্য ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার দিকে অগ্রসর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘রায়পুরা এখন টোলমুক্ত’- দৃঢ় অবস্থানে এমপি আশরাফ উদ্দিন

আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬